Prospectus
স্ট্রাইক (Uchi-Waza)
স্ট্রাইকিং টেকনিকসমূহ — Uchi-Waza

হাতের বিভিন্ন আঘাতের কৌশল — Uchi-Waza

打ち技 — হাতের বিভিন্ন অংশ এবং কনুই ব্যবহার করে আঘাতের শিল্প।

পাঞ্চিং টেকনিক (Tsuki-Waza) এর থেকে স্ট্রাইকিং টেকনিক (Uchi-Waza) ভিন্ন। এখানে সোজাসুজি ঘুসি না মেরে হাতের কিনার, পেছনের অংশ, তালু বা কনুই দিয়ে সুইং বা স্ন্যাপিং মোশনে আঘাত হানা হয়।


স্ট্রাইকিং কৌশলসমূহ (Uchi-Waza)

জাপানি নামনাম (English)আঘাতের অংশবিবরণ
Shuto UchiKnife-Hand Strikeখোলা হাতের বাইরের কিনারখোলা হাতের কিনার দিয়ে চপিং আঘাত — "ক্যারাটে চপ"।
Ura UchiBack-Fist Strikeমুষ্টির পেছনের অংশমুষ্টির পেছনের অংশ দিয়ে দ্রুত চাবুকের মতো স্ন্যাপিং আঘাত।
Kentsui UchiHammerfist Strikeমুষ্টির নিচের শক্ত অংশহাতুড়ির মতো মুষ্টির নিচ দিয়ে সজোরে নিচের দিকে আঘাত।
Shotei (Teisho) UchiPalm-Heel Strikeতালুর শক্ত নিচের অংশহাতের তালুর নিচ দিয়ে সজোরে ধাক্কামূলক্ আঘাত।
Haito UchiRidge-Hand Strikeহাতের ভেতরের অংশ (বুড়ো আঙুলের দিক)Shuto এর বিপরীত— হাতের ভেতরের ধার দিয়ে আঘাত।
Haishu UchiBack-Hand Strikeখোলা হাতের পেছনের অংশখোলা হাতের পেছন দিয়ে থাপ্পড়সদৃশ আঘাত।
Hiji Ate UchiElbow Strikeকনুইয়ের শক্ত অগ্রভাগঅত্যন্ত কাছাকাছি দূরত্বের ধ্বংসাত্মক কনুইয়ের আঘাত।
Koken UchiBent Wrist Strikeবাঁকানো কবজির জয়েন্টকবজি ভাজ করে কবজির ওপরের অংশ দিয়ে চাবুক আঘাত।

মূল নীতিসমূহ

  • Snapping Strikes (যেমন Ura Uchi, Shuto Uchi) — চাবুকের মতো দ্রুত আঘাত হেনে মুহূর্তেই হাত ফিরিয়ে আনা হয়।
  • Driving Strikes (যেমন Kentsui Uchi, Shotei Uchi) — শরীরের ওজন দিয়ে প্রতিপক্ষের শরীরে আঘাত ঢুকিয়ে দেওয়া হয়।
  • Elbow Strikes (Hiji Ate) — মানুষের শরীরের কঠিনতম অংশ কনুই। খুব কাছাকাছি মারামারিতে এটি চূড়ান্ত ক্ষতিকারক।

HKD 2026 © HSTU KARATE DOJO.