ডোজো নিয়মাবলী (Dojo Rules)
কারাতে-দো শীতো-রিউয়ের সকল সদস্যের জন্য নির্ধারিত ১৫টি আচরণবিধি। এই নিয়মগুলো ডোজোর ভেতরে এবং বাইরে একজন কারাতেকার নৈতিক মান রক্ষা করে।
১৫টি প্রধান নিয়মাবলী
১. সবাইকে বিনয় ও সৌজন্যের সাথে সম্মান প্রদর্শন করুন।
২. কারাতে-কা (শিক্ষার্থী) ডোজোতে প্রবেশ করার সময় এবং বের হওয়ার সময় প্রণাম (Bow) করবে।
৩. কারাতে-কা সর্বদা গম্ভীর ও অনুশাসিত মনোভাব বজায় রাখবে। ডোজোতে কোনো কটু কথা বা চিৎকার-চেঁচামেচি করা যাবে না।
৪. অন্য কারাতে-কাদের সমালোচনা বা উপহাস করবেন না।
৫. ক্লাসের সময় কোনো আংটি, ঘড়ি বা অলঙ্কার পরা যাবে না।
৬. সকল কারাতে-কা স্বাস্থ্যবিধি মেনে চলবে। শারীরিক পরিচ্ছন্নতা অপরিহার্য। হাতের ও পায়ের নখ ছোট রাখতে হবে।
৭. সকল কারাতে-কাকে অবশ্যই পরিষ্কার সাদা কারাতে-গি (Karate-gi) এবং নিজ বেল্ট শক্ত করে বেঁধে ক্লাসে উপস্থিত হতে হবে।
৮. কারাতে-গিতে সঠিক প্রাতিষ্ঠানিক লোগো/ক্রেস্ট থাকতে হবে।
৯. সিনিয়র বেল্টধারীরা জুনিয়রদের শেখাতে সাহায্য করবে এবং জুনিয়র বেল্টধারীরা সিনিয়রদের নির্দেশ মেনে চলবে।
১০. কারাতে-কাকে প্রতি সপ্তাহে অন্তত দুটি নির্ধারিত ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হবে।
১১. সেনসেইয়ের সরাসরি অনুমতি ছাড়া কোনো স্পারিং বা যুদ্ধ অনুশীলন করা যাবে না।
১২. ক্লাসের সময় ধূমপান, মদ্যপান বা খাবার খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
১৩. কোনো অবস্থাতেই শীতো-রিউ কারাতে কোনো অ-সদস্যের কাছে বাইরে শিক্ষা দেওয়া যাবে না।
১৪. শীতো-রিউ কারাতে-কারা ডোজোর ভেতরে এবং বাইরে সর্বদা ভদ্র ও মার্জিত আচরণ করবে।
১৫. কোনো কারাতে-কা ডোজোর বাইরে সহিংসতা ছড়াবে না বা উস্কানিতে পা দেবে না। এর ব্যত্যয় ঘটলে আজীবনের জন্য কারাতে থেকে বহিষ্কার করা হবে।
ডোজো হলো শ্রদ্ধা ও আত্মশুদ্ধির জায়গা। এই নিয়মগুলো কারাতের মর্যাদা রক্ষার জন্য গঠিত।