Prospectus
ব্লক (Uke-Waza)
Gedan Barai Uke
Gedan Barai Uke — Low Sweep Block

Gedan Barai Uke — Low Sweep Block

অপর নাম: Hari Uke

উচ্চারণ: গে-দান বা-রাই উ-কে

বিবরণ

নিম্ন স্তরের ডাউনওয়ার্ড সুইপিং ব্লক — ক্যারাটে প্রশিক্ষণে শেখানো প্রথম ও অত্যন্ত মৌলিক ব্লকগুলোর একটি। "Gedan" অর্থ নিম্নাঞ্চল, "Barai" অর্থ ঝাড়ু দেওয়া বা সুইপ করা। নাভি বা উরুর দিকে আসা আক্রমণ সরাতে বাহু দিয়ে কোণাকুণি নিচে সোয়াইপ করা হয়।

ডেমোনস্ট্রেশন (Demonstration)

Gedan Barai Uke Animation

স্টেপ ১ (সামনে / পাশে)স্টেপ ২ (সামনে / পাশে)স্টেপ ৩ (সামনে / পাশে)স্টেপ ৪ (সামনে / পাশে)
Gedan Front 1
Gedan Side 1
Gedan Front 2
Gedan Side 2
Gedan Front 3
Gedan Side 3
Gedan Front 4
Gedan Side 4

Gedan Back View

কৌশল (Technique)

শুরুর অবস্থান:

  • ব্লকিং হাত বিপরীত কানের কাছে উঁচুতে থাকবে
  • অন্য হাত কোমর বা হিপে প্রস্তুত থাকবে (Hikite)

প্রয়োগ:

  • বাহুটি কোণাকুণি নিচের দিকে সুইপ করে আনুন
  • ব্লকিং মুষ্টি সামনের উরুর ওপর সামান্য ওপরে অবস্থান নেবে
  • অন্য হাতটি দ্রুত কোমরের হিপে টেনে আনুন (Hikite)

স্পর্শের অংশ: বাহুর বাইরের নিচের অংশ।

ব্যবহার

  • নিম্নাঞ্চলের কিক (Mae geri gedan) ও সুইপিং আক্রমণ প্রতিহত করতে।

HKD 2026 © HSTU KARATE DOJO.