Sagiashi Dachi — Heron Foot Stance
উচ্চারণ: সা-গি-আ-শি দা-চি
বিবরণ
"সারস পাখির পায়ের স্ট্যান্স" — সারস পাখি (Sagi) যেভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকে, ঠিক সেই ভঙ্গিতে এটি করা হয়। একটি পায়ে সমস্ত ভর রেখে অন্য পা তুলে হাঁটু ভাজ করে পাশে রাখা হয়।
ডেমোনস্ট্রেশন (Demonstration)
| সামনের দৃশ্য (Front View) | পাশ্ব দৃশ্য (Side View) |
|---|---|
![]() | ![]() |
প্রধান পয়েন্টসমূহ
- সমস্ত শরীরের ওজন একটিমাত্র পায়ে থাকবে
- ভর রাখা পা সামান্য হাঁটুতে বাঁকানো থাকবে যাতে ভারসাম্য থাকে
- মুক্ত পা উঁচুতে হাঁটু তুলে অন্য পায়ের হাঁটুর কাছে ধরে রাখা হবে
- শরীরের ভারসাম্য রক্ষা করা জরুরি
ব্যবহার
- উন্নত কাটার বিভিন্ন জটিল কৌশলে
- এক পায়ে কিক করার চ্যাম্বারিং পজিশন হিসেবে

