Kosa Dachi — Hooked Leg Stance
উচ্চারণ: কো-সা দা-চি
বিবরণ
"ক্রস করা পায়ের স্ট্যান্স" — এক পা অন্য পায়ের পেছনের দিকে ক্রস করে হাঁটু বাঁকিয়ে রাখা হয়। "Kosa" অর্থ ক্রস বা মোড়। কাটার মধ্যে দ্রুত ঘোরার বা লাফিয়ে নামার সময়ে এই স্ট্যান্স সাময়িকভাবে দেখা যায়।
ডেমোনস্ট্রেশন (Demonstration)
| সামনের দৃশ্য (Front View) | পাশ্ব দৃশ্য (Side View) |
|---|---|
![]() | ![]() |
প্রধান পয়েন্টসমূহ
- এক পা অন্য পায়ের পেছনে গিয়ে ক্রস হবে
- উভয় হাঁটু বাঁকানো থাকবে
- পেছনের পা আঙুলের ওপর (Ball of foot) ভর দিয়ে থাকবে
- সামনের পা পুরো মেঝের ওপর ভর রাখবে
ব্যবহার
- কাটাতে ১৮০° বা ৩৬০° দ্রুত ঘোরার মুহূর্তে
- লাফ দেওয়া বা কিক করার ঠিক আগের ক্ষণে

