Sanchin Dachi — Hourglass Stance
উচ্চারণ: সান-চিন দা-চি
বিবরণ
ইনওয়ার্ড টেনশন স্ট্যান্স — একে "আওয়ারগ্লাস" (বালুঘড়ি) স্ট্যান্সও বলা হয়। "Sanchin" অর্থ "তিনটি যুদ্ধ" (মন, শরীর ও আত্মা)। এই স্ট্যান্সে পা ও উরুর পেশীতে ভেতরের দিকে তীব্র সংকোচন তৈরি করা হয়।
ডেমোনস্ট্রেশন (Demonstration)
| সামনের দৃশ্য (Front View) | পাশ্ব দৃশ্য (Side View) |
|---|---|
![]() | ![]() |
প্রধান পয়েন্টসমূহ
- এক পা অন্য পায়ের এক কদম সামনে থাকবে
- দুই পায়ের আঙুলই ভেতরের দিকে ঘুরানো থাকবে
- সামনের পায়ের গোড়ালি পেছনের পায়ের আঙুলের লাইনে থাকবে (T-আকৃতি)
- হাঁটু দুটি ভেতরের দিকে চাপ দিয়ে বাঁকানো থাকবে
- শরীরের কেন্দ্র (Core) এবং তলপেট শক্ত সংকুচিত থাকবে
ব্যবহার
- Sanchin kata এবং Tensho kata-র মূল ভিত্তি স্ট্যান্স।
- শরীরের দৃঢ়তা ও নিঃশ্বাসের নিয়ন্ত্রণ (Ibuki) বাড়াতে ব্যবহৃত হয়।

