Heiko Dachi — Parallel Stance
উচ্চারণ: হেই-কো দা-চি
বিবরণ
পা দুটি আলাদা এবং সমান্তরাল — হিপের চওড়ায় খোলা একটি নিরপেক্ষ স্ট্যান্স। "Heiko" অর্থ সমান্তরাল। এই স্ট্যান্সের প্রধান বৈশিষ্ট্য হলো দুই পায়ের আঙুলই একদম সোজা সামনের দিকে নির্দেশ করে।
ডেমোনস্ট্রেশন (Demonstration)
| সামনের দৃশ্য (Front View) | পাশ্ব দৃশ্য (Side View) |
|---|---|
![]() | ![]() |
প্রধান পয়েন্টসমূহ
- পা দুটি আনুমানিক হিপের প্রস্থের সমান চওড়া থাকবে
- উভয় পা সমান্তরালভাবে সোজা সামনে থাকবে
- হাঁটু শিথিলভাবে সোজা থাকবে
- ওজন দুই পায়ে সমানভাবে থাকবে
- সাধারণ স্বাভাবিক সোজা ভঙ্গি বজায় থাকবে
ব্যবহার
Heiko Dachi ব্যবহৃত হয়:
- স্বাভাবিক দাঁড়িয়ে থাকার রেডি পজিশন হিসেবে
- ওয়ার্ম-আপ এবং মৌলিক অনুশীলন করার সময়
- টেকনিকের অন্তর্বর্তীকালীন ট্রানজিশন হিসেবে

