Uchi-Hachiji Dachi — Inverted Natural Stance
উচ্চারণ: উ-চি হা-চি-জি দা-চি
অপর নাম: Niafanchi Dachi
বিবরণ
পা দুটি কাঁধ সমপরিমাণ চওড়া এবং পায়ের আঙুল ভেতরের দিকে ৪৫ ডিগ্রি কোণে ঘোরানো থাকে। "Uchi" অর্থ ভেতরের দিক। এটি হিপে একটি শক্তিশালী অভ্যন্তরীণ টান তৈরি করে এবং এটি নাইফাঞ্চি (Naifanchi) কাটার সাথে সম্পর্কিত।
ডেমোনস্ট্রেশন (Demonstration)
| সামনের দৃশ্য (Front View) | পাশ্ব দৃশ্য (Side View) |
|---|---|
![]() | ![]() |
প্রধান পয়েন্টসমূহ
- পা দুটি কাঁধের প্রস্থের সমান চওড়া থাকবে
- পায়ের আঙুল ভেতরের দিকে ৪৫ ডিগ্রি কোণে থাকবে
- হাঁটু দুটি বাইরের দিকে হালকা চাপ দিয়ে রাখতে হবে
- উরু ও হিপের মধ্যে অভ্যন্তরীণ পেশীসংকোচন বা টেনশন থাকবে
- ওজন দুই পায়ে সমানভাবে থাকবে
ব্যবহার
- Naifanchi (Naihanchi) কাটা সিরিজে ব্যবহৃত হয়
- হিপ ও পায়ের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির প্রশিক্ষণে

